০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল-গাঁজা-ট্যাপেন্টাডলসহ বিপুল মাদকদ্রব্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৩

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার বেনাপোল ও চৌগাছা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নানা ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র বিশেষ টহলদল একাধিক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মাদক ও চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২২ হাজার ৯০০ টাকা।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ফেনসিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কীটনাশক, বিদেশি ঔষধ, বাইসাইকেল, শাড়ি ও বিভিন্ন পোশাক সামগ্রী।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “মাদক ও চোরাচালান দমনে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। আর আটককৃত চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিল-গাঁজা-ট্যাপেন্টাডলসহ বিপুল মাদকদ্রব্য জব্দ

আপডেট: ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫