নড়াইলে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৩

নড়াইল প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নড়াইলে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই সেপ্টেম্বর নড়াইল পৌরসভার টাউন কালী বাড়ি মন্দির চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, জেলা বি এন পি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস সাহা আনন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল জেলা শাখার আহবায়ক মিলন কুমার ঘোষ, যুগ্ন আহ্বায়ক প্রনব কুমার সাহা, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ।
নড়াইল পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও টাউন কালী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অশোক কুমার কুন্ডু। পূজা উদযাপন পরিষদের নড়াইল জেলার সভাপতি এ্যাডঃ অন্ন ঘোষ, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতা কর্মিরা।
বক্তারা আসন্ন দুর্গা পুজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান এবং সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশে এবার দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।















