শার্শা থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
- আপডেট: ১২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৩

নিজস্ব প্রতিবেদক: শার্শা থানা পুলিশের নিরবিচ্ছিন্ন বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দিনভর এই অভিযান চালানো হয় শার্শা থানার বিভিন্ন এলাকায়।
শার্শা থানার এসআই মোঃ আলমগীর হোসেন, এসআই শেখ আল আমিন, এএসআই মোঃ নজিবুল্লাহ এবং এএসআই মোঃ রমজান আলী-এর নেতৃত্বে দুটি পৃথক দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গুরুত্বপূর্ণ চারজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
আটককৃতরা হলেন—সবুজ ওরফে আব্দুল হাই (পিতা- সাগবার), সাং- পাঁচ ভূলট (গাজী পাড়া) তার বিরুদ্ধে মানবপাচার মামলাসহ হাতিরঝিল থানার মামলা নং- ১৪(৭)২১ এবং প্রসেস নং- ৫৭৮/২৫ অনুযায়ী পরোয়ানা জারি ছিল। মোঃ সেলিম হোসেন (পিতা- সন্তোষ মন্ডল), সাং- সমন্ধকাটি, গিলাপোল তার বিরুদ্ধে সি আর-৯৭৯/২৩ এবং প্রসেস-২০৮/২৫ অনুযায়ী আদালতের পরোয়ানা ছিল। মোঃ কুতুবুদ্দীন (পিতা- নুর মোহাম্মদ), সাং- সমন্ধকাটি তার বিরুদ্ধে ঝিকরগাছা থানার সি আর-৫০৫/২১ ও প্রসেস-২১৯/২৫ অনুযায়ী মামলা চলমান ছিল। মোঃ নুরুজ্জামান লাল্টু (পিতা- নজরুল ইসলাম), সাং- ধলদাহ, থানা- শার্শা। তার বিরুদ্ধেও সি আর-৫৪/২৫ এবং প্রসেস-৩৫২/২৫ অনুসারে পরোয়ানা ছিল।
আটককৃত সকলে যশোরের শার্শা থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একই দিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই ধরনের অভিযান চলমান থাকবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর।




















