০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের (অপারেশনস্ দক্ষিণ) ডিআইজি রখফার সুলতানা খানম, পিপিএম-সেবা।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টায় তিনি কার্গো ভেহিকেল টার্মিনাল ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বন্দর ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকারিয়া, হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাসিম খান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান রোকন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ডিআইজি রখফার সুলতানা খানম বলেন, “বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর। এখানে নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।”

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ বন্দরের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম

আপডেট: ০৮:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫