০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে জেলা বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ, শার্শা ও বেনাপোল বিএনপি’র বিপুল অংশগ্রহণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ১০৯

নিজস্ব প্রতিবেদক: গৌরবময় “জুলাই গণঅভ্যুত্থান”-এর স্মৃতিবাহী ৫ আগস্ট উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) টাউন হল ময়দানে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “৫ আগস্ট গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে ছাত্র-জনতা প্রমাণ করেছে, জনগণের শক্তি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতেই জানে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কখনো পিছু হটবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ।”

শার্শা-বেনাপোলের বিশাল মিছিল:

শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে টাউন হল চত্বরে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আশরাফুল আলম বাবু, মো. সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন সরদার, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, সহসাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ সেক্টর সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের সরব উপস্থিতি:

উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক মো: শহীদুল ইসলাম শহীদ, কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও আব্দুর জুবায়ের শাওন।

এছাড়া, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামল উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ শ’ শ’ নেতাকর্মী মিছিল-সমাবেশে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

যশোরে জেলা বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ, শার্শা ও বেনাপোল বিএনপি’র বিপুল অংশগ্রহণ

আপডেট: ১১:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫