১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শাহবাগ ছাত্র সমাবেশে শার্শা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ব্যাপক অংশগ্রহণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৯৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে শাহবাগ মোড়ে জড়ো হন হাজারো নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৩ আগস্ট-২০২৫) বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও তা শুরু হয় বিকেল সোয়া ৩টার দিকে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা ঘটে গণসমাবেশের।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টিভেজা পথেই তারা উপস্থিত হন শাহবাগে। মৎস্য ভবন, কাটাবন, টিএসসি এলাকায় নেতাকর্মীদের অবস্থানে পুরো শাহবাগ এলাকা পরিণত হয় মিছিল-স্লোগানে উৎসবমুখর এক মিলনমেলায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

সমাবেশ সফল করতে যশোরের শার্শা উপজেলা ছাত্রদলের প্রচুর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন এবং সদস্য সচিব মো. সবুজ হোসেনের নেতৃত্বে শার্শা উপজেলা, বেনাপোল পৌরসভা, ইউনিয়ন ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন সমাবেশে।

উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, আব্দুর জুবায়ের শাওন, জিয়াউর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, নাভারণ কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সাজেদুর রহমান সাজু প্রমুখ।

এছাড়া যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি হোসেন, সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা মনির হোসেন, আল আমিন, মো: পারভেজ রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শাহবাগ ছাত্র সমাবেশে শার্শা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ব্যাপক অংশগ্রহণ

আপডেট: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫