১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৩৫৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট-২০২৫) বিকেলে বেনাপোল ভবারবেড় পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং বকুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, শাহিনুল ইসলাম শাহিন, মফিজুর রহমান পিন্টু, জনি হায়দার, ইয়াসিন মোল্লা লাফু, সাইফুল ইসলাম আসাদ এবং যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, সদস্য আতিকুজ্জামান সনি, মহাসিন আলী প্রমুখ।

এ সময় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ বলেন, “রকিবুল ইসলাম বকুল বিএনপির একজন সৎ, ত্যাগী ও আদর্শিক নেতা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তার অবদান অনস্বীকার্য। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় বেনাপোলে দোয়া মাহফিল

আপডেট: ০৯:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫