১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৫) বিকেলে বেনাপোল হাইস্কুলে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো: নাজিম উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি মো: শাহাবুদ্দিন আহমেদ, মোঃ ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, মোঃ আক্তারুজ্জামান আক্তার, আলহাজ্ব আবদার আলী, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম বাবু, মোঃ শাহজাহান সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মেহেরল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মুননাফ প্রমুখ।

৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনায় নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিকল্প নেই। দলকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলতে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পুরনোদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। এ লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন সদস্য তালিকা প্রণয়ন, ফরম বিতরণ ও জমাদান প্রক্রিয়া, ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব বণ্টন ও সময়সূচি নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত বলেন, “আমাদের প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। একইসঙ্গে আগের সদস্যদের নবায়ন করে তাদের আবার দলীয় কর্মকান্ডে সক্রিয় করতে হবে।” তিনি আরও বলেন, “দলের ওপর জনগণের আস্থা রয়েছে। আমাদের দায়িত্ব হলো সেই আস্থাকে সংগঠিত শক্তিতে রূপ দেওয়া।”
আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, “সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে হলে দলকে তৃণমূল থেকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এজন্য দলীয় সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।”

সভা শেষে সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ১০:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫