১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে শহীদদের স্মরণে বিএনপির দোয়া-আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি, শার্শা উপজেলা বিএনপি’র অংশগ্রহণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১০৬

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার উদ্যোগে ২০২৪ সালের ‘স্বৈরাচার শেখ হাসিনা পতনের গণঅভ্যুত্থানে’ আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) যশোর পৌর পার্কে প্রতিটি শহীদের নামে গাছ রোপণ করে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, যশোর জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান, এ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মো: রবিউল ইসলাম, শহীদুল বারী রবু প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সাহেদ আলী সবুজ, যুবদল নেতা মো: মন্টু সহ অন্যান্য নেতাকর্মী।

বক্তারা বলেন, “স্বৈরাচারী সরকারের পতনের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আমরা তাদের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, কর্মসূচিতে যশোর জেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

যশোরে শহীদদের স্মরণে বিএনপির দোয়া-আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি, শার্শা উপজেলা বিএনপি’র অংশগ্রহণ

আপডেট: ০৫:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫