১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শেষ কথা বলতে পারলেন না শফিকুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৯৪

নিজস্ব প্রতিবেদক : দুর্ভাগ্য বলে এটাকে। শেষ কথা তারই বলার কথা ছিল। প্রস্তুতি ছিল সেরকমই। বলছি জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের কথা। ইতিহাসের সবচেয়ে
বড় জনসভায় দিকনির্দেশনামূলক বক্তৃতা তারই দেয়ার কথা। দীর্ঘ সময় ধরে তিনি সোহ্‌রাওয়ার্দী উদ্যানের জনসভায় সভাপতিত্ব করছিলেন।

বক্তৃতা করতে উঠে কিন্তু মাঝপথেই থেমে যেতে হলো- একবার নয়, দু’বার। ডায়াসে দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যান মঞ্চে। জনসভার সব দৃষ্টি তখন তার দিকেই। মঞ্চে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মাইকে ঘোষণা দিলেন- ‘শফিক সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। আর কথা বলতে পারবেন না।’ তবে সবাইকে অবাক করে দিয়ে ডা. শফিকুর রহমান অল্পক্ষণের মধ্যেই তিনি আবার মাইক্রোফোন হাতে নিলেন। কিন্তু এক মিনিটের মাথায় ফের পড়ে গেলেন। এবার তিনি নিজেকে সামলে নিয়ে বসেই কথা বললেন ছয় মিনিট। সব মিলিয়ে বক্তৃতা করলেন ১৩ মিনিট। মাঝখানেই তাকে থামতে হলো।

আগামী দিনের রাজনীতি, নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে জাতির সামনে কোনো বার্তা দিতে পারলেন না। অথচ তার হাতে অনেকগুলো পয়েন্টস লেখা ছিল। জল্পনা ছিল তিনি জামায়াতের অবস্থান পরিষ্কার করবেন। রাজনীতিকরা অপেক্ষা করছিলেন। অসুস্থতার কারণে তার শেষ বার্তা জাতি জানতে পারলো না।

Please Share This Post in Your Social Media

শেষ কথা বলতে পারলেন না শফিকুর রহমান

আপডেট: ১২:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫