০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় বিএনপির উদ্যোগে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার উলশী বাজারে এ মিছিলের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে মিছিলটি উলশী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক খাল খননের পেছনে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও প্রেক্ষাপট রয়েছে। তিনি সেই বিষয়গুলো তুলে ধরেন এবং খাল খননের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আয়োজিত জনসভাকে সফল করতে হবে। এজন্য শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করার আহ্বানও জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, ইসরাফিল হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বদি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

আপডেট: ১০:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬