১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৮৫ বোতল নিষিদ্ধ সিরাপসহ-২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল ও দুপুরে কোতোয়ালী ও চৌগাছা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোতোয়ালী থানার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ।

এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে সেখানে অবস্থান করছে।

পরে বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি মো. আলমগীর হোসেন (৫০), যিনি ‘মহি পাগলা’, ‘মহি আলমগীর’ ও ‘বাবু’ নামেও পরিচিত।

তল্লাশি করে তার মোটরসাইকেলের পেছনে থাকা একটি ব্যাগ থেকে ৫০ বোতল নিষিদ্ধ উইন সেরেক্স (WIN Cerex) কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এদিকে একই দিন দুপুর ২টা ৪৪ মিনিটে চৌগাছা থানার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে আরেকটি অভিযান চালায় ডিবি পুলিশ। এসআই বাবলা দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. ফারুক মন্ডল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাকে একটি চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ (ESkuf) কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ফারুক মন্ডলের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া এলাকায়।

উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ৮৫ বোতল নিষিদ্ধ সিরাপসহ-২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৯:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬