শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাগুরার দুই নেত্রী
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৩

শালিখা( মাগুরা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।
তার মধ্যে রয়েছে মাগুরা জেলার এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, এর আগে, ১৭-১৮ এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন। তাদের মনোনয়ন নিশ্চিত হওয়ায় মাগুরা জেলার তাদের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়েছে।






















