১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে ২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ বোতল ভারতীয় ESKUF সিরাপ ও ১টি মোবাইল ফোনসহ মোঃ আরিফুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোরের শার্শা থানার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ আটক-১

আপডেট: ১০:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬