১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে শার্শা উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও বেনাপোল পৌর যুবদল।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।

বক্তারা বলেন, যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে শার্শার উলশী খাল পুনঃখনন উদ্বোধন করতে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগমন উপলক্ষে সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, মনিরুল ইসলাম মনি, জাহিদ হাসান, আব্দুর রশিদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহবায়ক রিপন হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগত নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোর এবং শার্শায় ব্যাপক জনসমাগম ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: ১১:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬