বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
- আপডেট: ১০:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৮০

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ এবং নামাজগ্রাম দুর্গাপুর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাসুদ হোসেন। তাদেরকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বৃহস্পতিবার (১৯ জুলাই-২০২৫) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. শামীম আকতার।






















