১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১০৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে জাতীয় সমাবেশ সফল করতে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা মোড় প্রদক্ষিন করে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর জেলার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন এবারে নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন, এজন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে। আমরা একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। একটি দল টেন্ডারবাজির সাথে যুক্ত রয়েছে। এদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না ,এদেশের মানুষ আর হত্যা দেখতে চায় না। প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রাখতে হব। ঢাকায় জাতীয় সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাবেশ।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদ, মনিরুজ্জামান সুমন, জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

আপডেট: ০৮:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫