পরিবেশের ভারসাম্য রক্ষায় শার্শার নিজামপুরে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- আপডেট: ০৮:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১০৮

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) শার্শা উপজেলা কৃষকদলের উদ্যোগে নিজামপুর ইউনিয়নের সোনানদিয়া গাতিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের অধিকতর সম্পৃক্ততার আহ্বান জানান।






















