০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নাভারণে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যশোরের শার্শা উপজেলার নাভারণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ জুন- ২০২৫) নাভারণ ডিগ্রি কলেজ ও বুরুজ বাগান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. সোহেল রানা।

এছাড়া বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমাম, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শাহেদ আলী সবুজ, সহ-সভাপতি মফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন ও কার্যকরী সদস্য মো. আব্দুল জলিল কর্মসূচিতে অংশ নেন।

উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. বিপুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জুয়েল, উলাশী ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ শার্শা উপজেলা, বেনাপোল পৌর ও বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রাজনীতিক নন, তিনি পরিবেশের প্রতিও ছিলেন গভীর সচেতন। তার স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার পথে ছোট্ট হলেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

নাভারণে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: ০৮:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫