বসুন্দিয়ায় জামায়াতের মহিলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১৩৭

সাঈদ ইবনে হানিফ : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার স্থানীয় ইউনিট শাখায় সকাল ৯টায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বসুন্দিয়া ইউনিয়নের ৩ শতাধিক কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে দার্স করেন, বসুন্দিয়া ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথিকে ছিলেন যশোর জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্যা এবং সদর উপজেলা মহিলা জামায়াতের সহকারী তদারকি মোছাঃ মুরশিদা খাতুন।
তিনি বলেন শত জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদের পুরুষ ভাইয়েরা যেমনিভাবে ইসলাম প্রতিষ্ঠার এ কাজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তেমনিভাবে আমাদের বোনেরাও এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সময় ও শ্রম সর্বোচ্চভাবে বিলীন করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে ইসলাম প্রচারের এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য মেধা ও মননের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের দায়িত্বশীল মোসাঃ আনোয়ারা বেগম, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যশোর জেলার সেক্রেটারি শাহিনা খাতুন, সদর উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্যা এবং বসুন্দিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি মোসাঃ খাদিজা পারভীন প্রমূখ।






















