শিরোনাম:
প্রেমিকের মৃত্যুর ১ মাস পর প্রেমিকার আত্মহত্যা
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৩৫৯

মাগুরা প্রতিনিধিঃ প্রেমিক স্বামীর মৃত্যুর মাত্র এক মাসের ব্যবধানে স্ত্রী আখি চক্রবর্তী আত্মহত্যা করে তাঁর কাছে চলে গেছে। ঘটনা মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামে।
এ গ্রামের দিলীপ রায়ের পুত্র বাসুদেব রায় ভালবেসে বিয়ে করে দীঘল গ্রামের আখি চক্রবর্তীকে। তাদের এই দাম্পত্য জীবনটা ছিল এলাকায় খুব আলোচিত।
একজন আরেকজনকে এতটা ভালবাসত যে, লোকে তাদেরকে এ যুগের লাইলি মজনু, চণ্ডীদাস রজকিনীর সাথে তুলনা করতেন। বাসুদেব আনুমানিক একমাস আগে স্ট্রোক জনিত কারণে মারা যায়। তাঁর সেই মৃত্যু মেনে নিতে পারনি আখি।
সে ১৯ জুন রাতে আত্মহত্যা করে। এটা মানুষের মধ্যে চরম হতাশা নিয়ে এসেছে। কারণ তাদের একটা ৪ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এই শিশুটির জীবন। এ ধরনের আত্মহত্যা সমাজের জন্য খুবই হতাশা জনক।




























