০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যশোরে ডিবির অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অভিযানে তাদের কাছ থেকে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, ১২ জুন বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার পালবাড়ি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আবু হাসান, এসআই মোল্লা আব্দুল হাই, এএসআই মোঃ নাজমুল হোসেন এবং এএসআই সৈয়দ শাহীন ফরহাদসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম।

আটককৃতরা হলেন যশোরের মনিরামপুর থানার ইত্তা (পশ্চিমপাড়া) দুলাল ভট্টাচার্যের ছেলে প্রদীপ কুমার ভট্টাচার্য (৩৬), কেশবপুর থানার মধ্যকুল (খানপাড়া) মৃত আবুল খান এর ছেলে মোঃ রাসেল খান (৩৪), মনিরামপুর থানার বিপ্রকোনা গ্রামের মৃত আতিয়ার মোল্লা এর ছেলে জাহিদ হাসান (২৬), মনিরামপুর থানার শ্যামনগর গ্রামের জামির গাজী এর ছেলে মোঃ শিমুল হোসেন (৩৬)।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৬:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫