০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ১৭৫

নিজস্ব প্রতিবেদকঃ যাওয়ার মতোই কোনো প্রটোকল ছাড়াই গভীর রাতে দেশে ফিরেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ব্যাংককের থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান।

নির্বাহী পরিচালক জানান, মুখে মাস্ক ও পরনে শার্ট-লুঙ্গি পরা সাবেক রাষ্ট্রপতিকে ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নৌশাদ খান।

ইমিগ্রেশন কাউন্টারে আনুষ্ঠানিকতা শেষে আবদুল হামিদ রাত পৌনে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন বলে জানান বিমানবন্দর সূত্র জানান।

এর আগে গত ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় এই মামলা রয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরও আসামি।

আওয়ামী আমলের ্এই রাষ্ট্রপতির দেশ ছাড়ার পর বিপুল আলোচনা-সমালোচনার হয় দেশজুড়ে। তার দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেদিন। তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মান।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির শীর্ষ থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও এই সাবেক রাষ্টপতি দেশে অবস্থান করছিলেন।

আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন

Please Share This Post in Your Social Media

গভীর রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট: ১১:৫১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫