শার্শায় ঈদের দিন বিএনপি সদস্য বোমা হামলার ঘটনায় নিহত আব্দুল হাই এর জানাযা ও দাফন সম্পন্ন
- আপডেট: ০৯:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ৯৮

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজ আদায়ের বিষয় নিয়ে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় নিহত ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আব্দুল হাই জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
৮জুন রবিবার আসরের নামাজের পর ডুপপাড়া গ্রামে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে বলেন, ঈদের দিন বোমা হামলা চালিয়ে আমাদের এক সদস্যকে মেরে জঘন্য অপরাধ করেছেন, এই দোষীদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনীক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফুজ্জামান পরাগ, সহ-সভাপতি মোঃ আব্দুল মুজিদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়োক সম্পাদক ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, অর্থ সম্পাদক মোঃ মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপি সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ-সভাপতি মোঃ একেএম আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি মোঃ ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসি উদ্দিন জিন্নাহ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, সদস্য মোঃ ইমন বিশ্বাস সদস্য মোঃ পিন্টু রহমান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ চনচন আলী, সদস্য মোঃ বদর ব্যাপারী, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মেহেদী হাসান জনি, ছাত্র নেতা মোঃ ছামি স্বেচ্ছাসেবক দলের ৩ নাম্বার সদস্য সচিব মোঃ জাকির হোসেন জীবন, সদস্য মোঃ সাহাজালাল ও বিভিন্ন পযার্য়ের নেতৃবিন্দসহ সকল ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৭ই জুন শনিবার সকালে ঈদের নামাজ আদায়ের বিষয় নিয়ে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় মোঃ আব্দুল হাই(৫০) নামের ৩নং বাহাদুরপুর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোঃ জিয়া (৩২), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শার্শার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, ঈদের সকালেই আব্দুল হাই ও সাইদ নামে এক ব্যক্তির মধ্যে নামাজ আদায়ের পদ্ধতি ও স্থান নিয়ে তর্ক-বিতর্ক হয়। সন্ধ্যায় জামতলা মোড় থেকে বাজারের পথে যাওয়ার সময় সাইদ ও তার সহযোগীরা বোমা হামলা চালিয়ে আব্দুল হাইকে হত্যা করেন এবং জিয়াকে গুরুতর আহত করেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।






















