নড়াইলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৪:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৭২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভার ৬ নং ওয়ার্ড বি এনপি’র আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১শে মে শনিবার বেলা ১২ টায় কলেজ রোড (পোস্ট অফিস) চত্বর রূপগঞ্জ বাজারে ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও ৬ ওয়ার্ড বিএন পির সাধারণ সম্পাদক উজ্জল খানের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ খন্দকার ফসিয়ার রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাসসহ জেলা ও উপজেলা বি এন পি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মহাফিলে শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়, এবং অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।






















