শার্শার লক্ষণপুরে অমুসলিমদের সাথে জামায়াতে ইসলামের মত বিনিময় সভা
- আপডেট: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১১০

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দারুল উলুম হাদিস মাদ্রাসায় ২৮মে বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে অমুসলিমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে লক্ষণপুর ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
তিনি বলেন, জাতিধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পিতা মাতার সন্তান। অধিকার ও সম্মানের দিক দিয়ে সবাই সমান। শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে জামায়াত সর্বদা আপনাদের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলার যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আক্তারুজ্জামান, হিন্দু নেতা গোপাল বিশ্বাস, মহাদেব বিশ্বাস ও তপন কুমারসহ
অন্যান্য নেতৃবৃন্দ।






















