বেনাপোল ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১১৪

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মে বিকাল সাড়ে ৪টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলমগীর ছিদ্দিকীর সভাপতিত্বে, আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল ইউনিয়ন বিএনপি’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মোহাম্মদ আলী, থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মোঃ আব্দুর রহিম, ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান খোকন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, ইউনিয়ন ছাত্র নেতা রিফাত, গালীব, সাগরসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















