১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১৬৭

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ আজ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে এ মহাসমাবেশ করতে যাচ্ছে তারা। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় ও সবকটি প্রবেশ পথে নেতাকর্মীদের চাপ লক্ষ্য করা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এ মহাসমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।

দলটির পক্ষ থেকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে ঘিরে মিছিল আসছে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, কলাবাগান, ফার্মগেট, মোহাম্মদপুর থেকে। দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ, রমনা সংলগ্ন গেট দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে বাস-ট্রাকে চেপে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন মহাসমাবেশে ।

হেফাজতের চার দফা দাবি

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল

আপডেট: ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫