০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে নয় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ২২৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের শাড়ী, কম্বল, কিশমিশ বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ০৩ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, কিশমিশ, বিভিন্ন প্রকার চকলেট, চশমা এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (নয় লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে নয় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৯:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫