০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ঝিকরগাছায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ছয় সদস্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ৩৪১

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে দেশে আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্যকে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বৃহস্পতিবার ২৭ মার্চ রাতে নয়টায় ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ড হিসেবে কাজ করে। একই সাথে তাদের কাছথেকে উদ্ধার হয়েছে জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন, দুইটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক, ৩০ টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুইলাখ ৬৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আসাদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের তারেক রহমান।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁঞা বলেন, আটককৃতরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।

তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা। এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করে। অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুবসমাজকে অনলাইন বেটিং-এ আসক্ত করে তারা। এছাড়া আইপিএলকে কেন্দ্র করে তারা বড় মিশনে নেমেছে এমন একটি খবর আসে পুলিশের কাছে। বিষয়টি নিয়ে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিটের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম। তারা ঝিকরগাছা থেকে এ চক্রের ছয় সদস্যকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ছয় সদস্য আটক

আপডেট: ১২:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫