১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শার্শায় নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২৬) দুপুরে শার্শা থানা পুলিশের একটি দল নিজামপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তিনি শার্শা থানায় দায়ের করা ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি নিয়মিত মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় মামলা রয়েছে। সেলিম রেজা বিপুল শার্শা উপজেলার কেরালখালী (উত্তরপাড়া) গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতার সেলিম রেজা বিপুলকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেফতার

আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬