০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি (৫০) ও শ্রমিক নেতা লোকমান হোসেন (৫০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২৬) রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তবিবুর রহমান ও লোকমান হোসেন দুজনই ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তবিবুর রহমান মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং লোকমান হোসেন মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবি ও লোকমান। ছোট আঁচড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়ে দুজনের পায়ে আঘাত লাগে। এতে তবিবুর রহমানের ডান পা এবং লোকমান হোসেনের বাম পা জখম হয়। অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।

বিস্ফোরণের শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে জব্দ করে। পরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ২

আপডেট: ০৭:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬