০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কপোতাক্ষ নদের ভাসমান সেতু ভেঙ্গে যাওয়াই জনগণের ভোগান্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৩

মোঃ মনজুরুল ইসলাম মুকুল : বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী। এই সাগরদাঁড়ীর পাশ দিয়েই বয়ে গেছে ঐতিহাসিক কপোতাক্ষ নদ। সাগরদাঁড়ী বাজারে কপোতাক্ষ নদের উপর নির্মণিত ভাসমান সেতুটি গত ১২ জুলাই রাতে প্রবল পানির স্রোত এবং নদে জমে থাকা কচুরিপানার চাপে ভেঙে পড়ে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে দুই পাড়ের লাখো মানুষের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে উপায়ন্তর না দেখে সাধারণ মানুষকে বাধ্য হয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে।

দুঃখজনক হলেও সত্য, এই নদের দুই পাড়ে অবস্থিত যশোর (কেশবপুর) এবং সাতক্ষীরা (তালা ও কলারোয়া) জেলার হাজার হাজার মানুষের যোগাযোগের ক্ষেত্রে আজও সেতুর বা স্থায়ী ব্রিজ না থাকায় এবং বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় দুই পাড়ের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপারের হতে হয়।

সাগরদাঁড়ী, শেখ পুরা, হাসান পুর, কোমরপুর, চিংড়া, নেহালপুর এবং সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়া এলাকার মানুষ চলাচল করে এবং কৃষিপণ্য আনা-নেওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

কোনো রোগীকে হাসপাতালে নেওয়া দরকার হলে নৌকা পারাপারের দীর্ঘসূত্রিতায় সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে।প্রতিদিন সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নদী পার হয়ে ক্লাস করতে হয়।নদী স্রোত বাড়লে নৌকা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সাগরদাঁড়ী কাঁচামাল বিক্রেতা মোঃ রজত আলী বলেন- নদের সাঁকো ভেঙ্গে যাওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।কাঁচামাল আনা-নেওয়া অনেক সমস্যা হচ্ছে। সঠিক সময়ে কাঁচামাল পাওয়া যাচ্ছে না।

সাগরদাঁড়ী ঘাট কেন্দ্রিক বাড়ি মোঃ আকবর শেখ বলেন -এই ঘাট প্রতিবছর কচুরিপানার চাপে ভেঙে পড়ে।

সাতক্ষীরা জেলার আনুমানিক ৫০টি গ্রামের মানুষ এই কাঁঠের সাঁকো ব্যবহার করে পারাপার হয়। সাগরদাঁড়ীতে গ্রাম্য বাজার, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, মধু পল্লী, এবং সরকারি অনেক প্রতিষ্ঠান আছে এ সাঁকো ব্যবহারিত লোকজন পারাপার হতে পারছে না এবং অনেক ভোগান্তিতে পড়ছে।

স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেকেই নৌকা পারাপার হওয়ার সময় নদীতে পড়ে যায় এবং সেই অবস্থায় বাড়িতে ফিরে যাই আবার পুনরায় নতুন পোশাক পরে স্কুল-কলেজে আসে।তিনি আশা করছেন বাংলাদেশ এর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সাগরদাঁড়ী কপোতাক্ষ নদের একটা ব্রিজ হলে সবাই অনেক উপকৃত হত।

গ্রাম্য ডাঃ বাসুদেব গায়েন বলেন-আমার দিনের ৪ থেকে ৫ বার পারাপার হতে হই। সারসা গ্রাম থেকে তিন চারশ ছেলেমেয়েরা সাগরদাঁড়ী স্কুল-কলেজে পড়াশোনা করে। কপোতাক্ষ নাদের উপর দিয়ে একটা ব্রিজ বা সাঁকো হতো তাহলে অনেক ভালো হয়।

সাগরদাঁড়ী ইউনিয়ান পরিবার পরিকল্পনা ইনচার্জ (স্বাস্থ্য মেডিকেল)ডাঃ ফিরোজ কবির বলেন-এখানে একটা কাঁঠের ব্রিজ ছিল যেটা স্থানীয়দের আর্থিক সহায় তৈরি করা হয়েছিল। নদের ওই ধারে শতশত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসে, তাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, প্রাইভেট থাকে,নৌকার জন্য অপেক্ষা করতে হয় তাতে সময় মত পৌঁছাতে পারে না।

ওপার সাতক্ষীরা জেলা এই পার যশোর জেলার সাগরদাঁড়ী ইউনিয়ান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার যাওয়ার একটাই সুন্দর এক রাস্তা, প্রতিদিন শত তিন চার মোটরসাইকেল পারাপার হয় এখন তাদের ফিরে যেতে হয়। এই নানা রকমের ভোগান্তি ব্রিজটা যদি হয় সরকারি উদ্যোগে বা আগেরমত কেউ বাঁশদিয়ে, কেউ শ্রম দিয়ে, বা যে কোনো উদ্যোগ সচেতন মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যেন হয়।

মাইকেল মধুসূদ দত্ত বাড়ি ও জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন-দত্ত বাড়ি দেশের অন্যতম প্রধান পর্যটন স্থান এই স্থানে দৈনিক বিভিন্ন স্থান থেকে এমন কি বিদেশ থেকে অনেক পর্যটক এসে থাকে তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সাতক্ষীরা থেকে দত্ত বাড়ি আসার দুইটি পথে আছে একটা সড়ক পথ একটা নদী পথ। এই নদী পথে একটা সাঁকো ছিল প্রচন্ড বর্ষা ও পানি স্রোতে ভেঙে যায় যাতে দর্শকদের চলাফেরা করার অনেক সমস্যা হচ্ছে এবং নৌকায় চলাফেরা করছে যাতে পর্যটক কিছুটা কমতি দেখা যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, রাজনৈতিক নেতাদের সহযোগিতা, সাংবাদিক বিন্দু ভাইদের সহযোগিতা, সাধারণ মানুষের সহযোগিতা, এই সাঁকোটা পারাপারের জন্য পুনরায় তৈরি হয় আন্তরিকভাবে আশাবাদী।

কপোতাক্ষ নদ শুধু একটি প্রাকৃতিক প্রবাহ নয়, এটি আমাদের সংস্কৃতির অহংকার। যশোর ও সাতক্ষীরা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি—কপোতাক্ষ নদের ওপর দ্রুত একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণ করা হোক।

এতে করে কেবল সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ দূর হবে না, বরং কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং পর্যটন শিল্প আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার দৃষ্টি আকর্ষণ করছি যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর সহযোগিতার করার জন্য।

Please Share This Post in Your Social Media

কপোতাক্ষ নদের ভাসমান সেতু ভেঙ্গে যাওয়াই জনগণের ভোগান্তি

আপডেট: ০৭:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬