০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে ২৬তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৯

খাগড়াছড়ি প্রতিনিধিঃ দান, শীল ও ভাবনার পুণ্যকর্মে মৈত্রী, করুণা ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারের ২৬তম শুভ মহান কঠিন চীবর দানোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির আলুটিলায় অবস্থিত বিহার প্রাঙ্গণে জড়ো হন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থী। দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে দীপঙ্কর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। ধর্মীয় দেশনা প্রদান করেন চাইন্দা মিজু মহাস্থবির। এ ছাড়া সদ্ধর্ম দেশনা প্রদান করেন বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত মহাস্থবির এবং বাজার শাসনা স্মৃতি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির। এ সময় বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা ও দানের পাশাপাশি আত্মসংযম, মানবিকতা এবং পরস্পরের প্রতি সহমর্মিতার চর্চা করা হয়।

ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধের মৈত্রী, করুণা, অহিংসা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে ২৬তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

আপডেট: ০৭:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬