১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যশোরে টিআরসি নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষ, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাইয়ের শেষ দিনে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২৬) সকালে যশোর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার সভাপতিত্বে তৃতীয় দিনের এ পরীক্ষায় প্রার্থীরা দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নেন। তিনটি ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রতিটি ইভেন্ট শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ছাড়া কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি। পাশাপাশি আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য সবাইকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ সংক্রান্ত তদারকি কমিটির সদস্য এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

যশোরে টিআরসি নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষ, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর

আপডেট: ১০:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬