০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ২১

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২১ নভেম্বর-২০২৬) বাংলাদেশ পুলিশের ‘থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন থানা ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন থানা ভবন নির্মিত হলে পুলিশি সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও উন্নত হবে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও সেবার মান বাড়বে।

প্রধান অতিথি বলেন, নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে যশোর সদর থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এর ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও আরও ভালো সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ০৭:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬