০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৪

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা সদরে সার ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর, ২০২৬ খ্রি.) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

​উপজেলা কৃষি অফিস, মাগুরা সদরের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে মূল প্রবন্ধ ও নীতিমালার দিকনির্দেশনা তুলে ধরেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর এ নবী। তিনি ডিলারদের উদ্দেশে নীতিমালার বিধানগুলো বিশদভাবে ব্যাখ্যা করেন।

​বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নতুন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে ২ জন করে ডিলার থাকবেন। অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সার বিক্রি করতে হবে এবং দোকানে জনসম্মুখে সারের বিক্রয় মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে। ডিলারদের সেবার মানসিকতা নিয়ে এবং সরকারি নীতিমালার ভেতরে থেকেই ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

​প্রশিক্ষণে বিসিআইসি’র ২৬ জন ডিলারসহ অন্তত অর্ধশত সার ডিলার এবং সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ

আপডেট: ০৭:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬