শার্শায় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
শনিবার (২১ নভেম্বর-২০২৬) বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
সভায় বক্তারা চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার কথা উল্লেখ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল দিয়ে বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে কেউ আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস ও মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী উপস্থিত ছিলেন।
এছাড়া ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জব্বার সরদার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাদের খান, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকরাজ হোসেন রাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নাজমুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।






















