১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৮

গ্রামের সংবাদ ডেস্ক : পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসীগোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবে মেনে নেয়া যায় না।’

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার সময় সরকার দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে টেবিল চাপড়ে সমর্থন জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’ তিনি আরও বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

তারেক রহমান বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র— এরা সন্ত্রাসী।’ তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপি’র সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও আমরা দেখেছি। এরপর এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তাও দেখেছি। শুধু তাই নয়, ইতালিতে একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বর আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।’

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ— এই স্বাধীন সার্বভৌম সংসদ— আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেবো না।’

তিনি আরও বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে। তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র ও প্রশাসন পেয়েছিল। যে দেশ থেকে প্রতি বছর লাখ কোটি ডলার পাচার করে দেয়া হতো, সেই টাকা তো এই দেশের জনগণের অর্থ। পাচার করা সেই অর্থ ফেরত আনার জন্য দেশে ও বিদেশে বর্তমান সরকার সব রকমের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করেছে। ফ্যাসিবাদ এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কেউ কেউ প্রশ্ন তুলেছিল— ফ্যাসিবাদ তো পালিয়ে গেল, বাংলাদেশ কী পেলো? আসুন, আমরা দেখি বাংলাদেশ কী পেলো।

তাদের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ স্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী রূপ ধারণ করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। জনগণ মানবিক মর্যাদা ফিরে পেতে শুরু করেছে। গুম, খুন ও অপহরণের আতঙ্ক থেকে মানুষ মুক্তি পেয়েছে। দেশে জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। ৫ই আগস্টের পর থেকে আমরা ধীরে ধীরে এসব অর্জন করতে শুরু করেছি।

তিনি বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবার জনগণের জন্য অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ শুরু করেছে। কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যেন অর্থনীতির সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের কাজও শুরু করেছে। যেমন— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী প্রদান এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য, সমাজের সব শ্রেণির মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।

শুধু তাই নয়, দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। আপনারা জানলে খুশি হবেন, গত কয়েক মাসে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমশক্তিকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছে। তারা বিদেশে গিয়েছেন। আজকের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও আমি উল্লেখ করেছি, আগামী কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ মানুষ যেতে সক্ষম হবেন। এ ছাড়া দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি যেসব বন্ধ কলকারখানা ছিল, তার অনেকগুলো এরই মধ্যে চালু করা হয়েছে। শুধু তাই নয়, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে আরও প্রায় ৪৬ থেকে ৪৭টি বন্ধ কলকারখানা আমরা চালু করতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ করে বাংলাদেশ জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছিল। জ্বালানি সংকটের পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে এবং হচ্ছে। তবে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। সে কারণে এই সরকার বসে থাকেনি। একদিকে জনগণের ভোগান্তি লাঘব, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন যথাসম্ভব সচল রাখার জন্য তেল, গ্যাস ও বিদ্যুৎ—অর্থাৎ জ্বালানি খাতে সরকার এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ফ্যাসিবাদী সরকার বা তাদের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। কারণ, আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর সামনে বাংলাদেশকে বিনিয়োগের জন্য তুলে ধরতে আমরা কাজ করছি। একটু আগেই বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে এ বিষয়ে উল্লেখ করেছেন। কয়েকটি দেশে আমার যেতে হয়েছে। সেসব দেশকে আমরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছি। বিরোধীদলীয় নেতা চুক্তির কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমাদের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সম্পাদিত হয়নি। যেসব দেশে আমরা গিয়েছি, সেসব দেশের সঙ্গে এমওইউ স্বাক্ষর হয়েছে। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে যেটি চেয়েছেন, ইনশাআল্লাহ্ আগামী অধিবেশনে আমরা সেই এমওইউগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক চাল, গম, চিনি, ছোলা, ভোজ্যতেল, খেজুর, ডাল, পিয়াজ, রসুন ও আদাসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য সর্বোচ্চ ৯০ দিন বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। এর ফলে আমদানিকারকেরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ধীরে ধীরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, রমজান মাসে পৃথিবীর সব মুসলমান একটি খাবার গ্রহণ করেন, সেটি হচ্ছে খেজুর। রমজান মাসের জন্য খেজুরের ওপর ২০ শতাংশ কর কমানো হয়েছে। একই সঙ্গে আমাদের দেশে রোজার সময় দু’টি ফলের চাহিদা বেড়ে যায়। মানুষ একটু কম মূল্যে এই ফল দু’টি পেতে আগ্রহী। একটি হচ্ছে আপেল, আরেকটি হচ্ছে মাল্টা। আপনি জানলে খুশি হবেন, গত মন্ত্রিসভার বৈঠকে আমরা এই ফলগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক হ্রাসের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আমরা আশা করছি, যেই ফলটির দাম ২০ টাকা, সেই ফলটির দাম ১০ টাকায় নেমে আসবে। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। আমরা যদি এভাবে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আর কেউ কখনও বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে না, ইনশাআল্লাহ্।

তিনি বলেন, যেভাবে স্বাস্থ্য খাতকে আরেকটি দেশের হাতে তুলে দেয়ার চেষ্টা ছিল, আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার মাধ্যমে কি তারা এই শিল্পের সুবিধা অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দিতে চায়? বিষয়টি নিয়ে আজ আমাদের চিন্তা করার সময় এসেছে। কারণ, গত ৫০ বছর ধরে এ দেশের শ্রমিক ও মালিকেরা ধীরে ধীরে গার্মেন্টস শিল্পকে একটি সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলেছেন। গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক ভাই-বোনদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত। সে কারণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আমরা নিম্নতম মজুরি ঘোষণা করবো। নতুন বেতন কাঠামো অনুযায়ী আমাদের শ্রমিক ভাই-বোনেরা বেতন পাবেন। সংশ্লিষ্ট সব পক্ষই নিম্নতম মজুরি ঘোষণা এবং সেই অনুযায়ী বেতন প্রদানের বিষয়ে আন্তরিক।

Please Share This Post in Your Social Media

‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

আপডেট: ১২:৩৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬