১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যশোরে যুবদলের বিক্ষোভ মিছিলে শার্শার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৯

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর-২০২৬) বিকেলে যশোর শহরে আয়োজিত এ কর্মসূচিতে শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেলে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানার নেতৃত্বে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানা। বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাঁর বাহিনীকে দিয়ে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

তাঁরা আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে শেখ হাসিনা ও তাঁর দোসরদের কোনো ঠাঁই হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেবে। এ সময় আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখামাত্র প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা থেকে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাকি বিল্লাহ, যুবদল নেতা শরীফ হোসেন, আব্দুস সবুর, শফিকুল ইসলাম রয়েল, মোশতাক আহমেদ মুক্ত, মিজানুর রহমান মন্টু, দুলাল, আল সেলিম রেজা ও রাজু আহমেদসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

যশোরে যুবদলের বিক্ষোভ মিছিলে শার্শার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

আপডেট: ১১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬