১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বেনাপোল আইসিপিতে ১৭ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিসমিশ, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট ও ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল আইসিপিতে ১৭ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬