নীলফামারীর ডোমারে সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামিকে কারাগারে পাঠাল পুলিশ
- আপডেট: ০৮:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ১১

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, চোর চক্রের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন:
আশিকুর রহমান (৫৭): পৌর এলাকার পূর্ব চিকনমাটি এলাকার আকবর আলীর ছেলে (মাদক কারবারি)।
বুলবুল ইসলাম শুকুরু (২৮): চিলাহাটি গাড়িয়াল গাড়ি এলাকার ছুটু মামুদের ছেলে।
মানিক ইসলাম (৩০): ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে (চোর চক্রের হোতা)।
বকুল কর্মকার (২৮): ছোট রাউতা ভূজারীপাড়া এলাকার মৃত সুকুমার কর্মকারের ছেলে।
মানিক চন্দ্র রায় (৪৫): খামার বামুনিয়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মারুফ ইসলাম (২৩): সোনারায় ইউনিয়নের মোজাহারের ডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে (মামলার ওয়ারেন্টভুক্ত আসামি)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





















