১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৩৬টি চোরাই মোবাইল ও মাদকদ্রব্য সহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ২২

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই ৩৬টি মোবাইল ও মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী-মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ৫৯ বিজিবি’র সদস্যরা।

আটককৃত ব্যক্তি- ভারতের মালদা জেলার কালিয়াচক থানা মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে জমিস শেখ(২৭)।

অন্যদিকে, ভোলাহাট সীমান্তে নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবির সদস্যরা। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপি হতে ১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামস্থ ধানক্ষেতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল ও বিকল্প ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী-মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন ও পাথরবোঝাই একটি ট্রাক আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় ট্রাকের চালক এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

এছাড়া ভোলাহাট সীমান্তে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপি হতে ১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামস্থ ধানক্ষেতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল ও বিকল্প ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৩৬টি চোরাই মোবাইল ও মাদকদ্রব্য সহ আটক-১

আপডেট: ০৭:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬