১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার আব্দুল বারীর স্বপ্ন পূরণ, পেলেন পাকা বাড়ি ও আসবাবপত্র

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৩

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় অসহায় ও দুস্থ পরিবারের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে নবনির্মিত পাকা বাড়ি পেয়েছেন আব্দুল বারী।

নিজের দাবি অনুযায়ী, তাঁর বয়স ১১৫ বছর। জেলার কবিখালী গ্রামের এই বৃদ্ধকে বাড়ির পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে নবনির্মিত বাড়িটির উদ্বোধন এবং চাবি হস্তান্তর করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবারটির অসহায় অবস্থা বিবেচনায় নিয়ে শতবর্ষী এই প্রবীণের বাকি জীবন যেন ভালোভাবে কাটে, তা নিশ্চিত করতে চেয়েছেন তাঁরা। পরিবারটির বিষয়ে জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে আবাসনসংকট দূরীকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং বসবাসের উপযোগী স্থায়ী আশ্রয় নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেষ বয়সে সরকারি সহায়তায় পাকা বাড়ি ও আসবাবপত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আব্দুল বারী। তাঁর কাছে এই বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, বরং জীবনের শেষ সময়টুকু নিরাপদে কাটানোর একটি নতুন আশ্রয়।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গার আব্দুল বারীর স্বপ্ন পূরণ, পেলেন পাকা বাড়ি ও আসবাবপত্র

আপডেট: ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬