১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৮

সাঈদ ইবনে হানিফ : নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন ব্যাক্তি এবং ২০ জন কৃতি শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী মাজহারুল ইসলাম খোকন।

এসময়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা। ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০৪ জন গুণীজন এবং ২০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান তহমিনা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল কাদের মোল্লা, মুনতাজ আলী ফকির, খলিলুর রহমান, কণা রাণী মজুমদার, অশ্বিনী কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক সহ প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং গুণীজনদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে কাজ করছে সংগঠনটি। তাদের এই কর্মকান্ডের ধারাবাহিকতা ধরে রাখতে সব শ্রেণীর মানুষের সহযোগিতা থাকা জরুরি।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা প্রদান

আপডেট: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬