১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যশোরে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ স্পিরিট, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১২৭ দশমিক ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১৮ পিস ইয়াবা ও ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দুজনকে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর-২০২৬) যশোরের কোতোয়ালী ও কেশবপুর থানা এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মো. মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর ঘর থেকে ৩৭৫ বোতলে ৩৭ দশমিক ৫ লিটার এবং খোলা অবস্থায় আরও ৯০ লিটারসহ মোট ১২৭ দশমিক ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করেন।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে কেশবপুর থানার চিংড়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগম (৪৫)-এর বসতঘর থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করা হলেও তাঁর স্বামী মো. জসো মোড়ল (৫০) পালিয়ে যান। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ ছাড়া সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানার তরফদার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. মনিরুল ইসলাম (৪০)-কে আটক করা হয়। পরে তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই এলাকায় বিকেল ৪টার দিকে পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আজিজুল ইসলাম (৩৭)-কে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসানের ভ্রাম্যমাণ আদালত তাঁকেও ২০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজনকে আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ স্পিরিট, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪

আপডেট: ০৮:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬