১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ গ্রেফতার-৬

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর-২০২৬) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পুরাতন মামলার সন্দিগ্ধ আসামি দুজন, পাসপোর্ট আইনের মামলার একজন, মানব পাচার আইনের মামলার দুজন এবং ৫৪ ধারার একজন রয়েছেন।

পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় পুরাতন মামলার সন্দিগ্ধ আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ধান্যখোলা স্কুলপাড়ার মো. জাহাঙ্গীর আলম (৫০) ও মো. আমির হোসেন (৫০)কে গ্রেফতার করা হয়।

এ ছাড়া পাসপোর্ট আইনের মামলায় ঢাকার গেন্ডারিয়া এলাকার মো. শাহিন ওরফে ভোলা (৬২), মানব পাচার আইনের মামলায় বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের সাহেব আলী (৪১) ও তার স্ত্রী মোছা. ফরিদা পারভীন (৩৫) এবং ৫৪ ধারায় দক্ষিণ বারপোতা গ্রামের মনির আহম্মেদ (৪৩)কে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতার ছয় আসামিকে শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশ প্রহরায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ গ্রেফতার-৬

আপডেট: ১০:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬