১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কলাই কাটতে গিয়ে কথা-কাটাকাটি, সেই হাসুয়া দিয়েই নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা!

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৮

মোঃ রুবেল হোসেন: ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলাই কাটতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কলাই কাটার হাসুয়া দিয়ে কুপিয়ে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পোড়াদহ গ্রামের লুৎফরের ছেলে জসিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ধান্যহাড়িয়া-পোড়াদহ-গয়েশপুর গার্লস স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন কলাই কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম কলাই কাটার কাজে ব্যবহৃত হাসুয়া দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং সামান্য কথা-কাটাকাটি থেকেই এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

কলাই কাটতে গিয়ে কথা-কাটাকাটি, সেই হাসুয়া দিয়েই নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা!

আপডেট: ০৭:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬