১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, বিদেশি মদসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে রবিউল আলম (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৩৯০ টাকাসহ রবিউল আলমকে আটক করে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে। পরে জব্দ করা আলামতসহ তাঁকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে, আমড়াখালী চেকপোস্টের টহলদল অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদ জব্দ করে। একই দিন বেনাপোল আইসিপিতে পৃথক অভিযানে ১৮টি শাড়ি, ১১টি কম্বল, আধা কেজি জিরা, দেড় কেজি কিসমিশ, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি ও ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্য আইনি প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা, বিদেশি মদসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক-১

আপডেট: ১১:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬