চৌগাছায় যৌথ অভিযানে ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার
- আপডেট: ০৩:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ও ৪৯ বিজিবির আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৩ নভেম্বর-২০২৬) ভোর ৫টার দিকে চৌগাছা উপজেলার বর্ণি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





















